বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

লংগদুতে জমি দখল ও আদালতের আদেশ অমান্যের অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি ৩৭ বিজিবির

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙামাটির লংগদুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের বিরুদ্ধে উত্থাপিত ভূমি দখল ও মহামান্য হাইকোর্টের আদেশ অমান্যের অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে বিজিবি কর্তৃপক্ষ।

গত শুক্রবার (৫ জুন ২০২৬) রাঙামাটি কোর্ট হিলস্থ অ্যাডভোকেট পারভেজ তালুকদারের চেম্বারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও মানববন্ধনে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক ব্যাখ্যায় এসব দাবি প্রত্যাখ্যান করা হয়।

বিজিবির ব্যাখ্যায় বলা হয়, দেশের সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৯৯৪ সালের ১৬ জুলাই লংগদুতে রাজনগর ব্যাটালিয়নের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট জমি জেলা প্রশাসনের মাধ্যমে প্রচলিত ভূমি অধিগ্রহণ আইন অনুসরণ করে অধিগ্রহণ করা হয়েছে বলে দাবি করে সংস্থাটি।

সংস্থাটির দাবি অনুযায়ী, অভিযোগে উল্লেখিত প্রায় ৮৫.৫৫ একর জমির মধ্যে ৭৫.৭৫ একর জমি ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তার সরেজমিন পরিদর্শন শেষে ‘খাস’ হিসেবে চিহ্নিত করা হয়। বাকি ৯.৮০ একর জমি ২০০৭ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে অধিগ্রহণ করা হয় এবং ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে ক্ষতিপূরণ পরিশোধ করা হয়েছে বলেও জানানো হয়।

বিজিবি আরও জানায়, ক্ষতিপূরণ নির্ধারণ ও বিতরণ জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার (এলএ শাখা) মাধ্যমে সম্পন্ন হয়; এতে বাহিনীটির সরাসরি কোনো ভূমিকা নেই।

অভিযোগে উত্থাপিত ১৫০ একর জমি দখল ও ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ‘কাল্পনিক’ বলেও উল্লেখ করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের অভ্যন্তরে ব্যক্তিমালিকানাধীন জমি বা স্থাপনা নেই—এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রত্যয়নপত্র রয়েছে বলেও জানানো হয়।

বিজিবির বক্তব্যে আরও বলা হয়, ১৪ জন মালিকের মধ্যে একজন ক্ষতিপূরণ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।

সংস্থাটি দাবি করে, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজিবি ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। একই সঙ্গে জনসাধারণকে বিভ্রান্ত না হয়ে দায়িত্বশীল তথ্য যাচাইয়ের আহ্বান জানানো হয়।

তবে অভিযোগকারী পক্ষের বক্তব্য বা প্রতিক্রিয়া এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *