শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

লংগদুর রাজনগরে বিজিবির শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগ

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।

রাজনগর জোন (৩৭ বিজিবি) দুর্গম পাহাড় অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান সমৃদ্ধ করতে নানা মানবিক ও দেশপ্রেমমূলক কার্যক্রম পরিচালনা করছে।

২ ফেব্রুয়ারি রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকা সিবেরেগা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে জোন কমান্ডার লে. কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি শিক্ষার্থীদের হাতে একটি নতুন ফ্লাগ পোল এবং জাতীয় পতাকা তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলন করেন।

শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি শেষে জোন কমান্ডার মাঘীপূর্ণিমা উপলক্ষ্যে সিবেরেগা এলাকার বৌদ্ধ মন্দির (কিয়াংঘর) পরিদর্শন করেন। তিনি মন্দিরের অবকাঠামোগত উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন এবং স্থানীয়দের মাঝে শুভেচ্ছার নিদর্শন হিসেবে একটি ফলের ঝুড়ি উপহার দেন।

মতবিনিময় সভায় জোন কমান্ডার বলেন, “রাজনগর জোন কেবল সীমান্ত রক্ষা নয়, পাহাড়ের মানুষের সুখ-দুঃখের অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য—পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে আধুনিক ও মূলধারার উন্নয়নের সাথে সম্পৃক্ত করা।”

তিনি আরও জানান, যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এলাকায় একটি সামাজিক ও ক্রীড়া ক্লাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়া, কোনো ব্যক্তি বা দল যদি ভুল পথ বা সন্ত্রাসী কর্মকাণ্ড ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, তবে বিজিবি তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করবে।

রাজনগর জোনের এই মানবিক ও সামাজিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *