শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

লক্ষ্মীছড়িতে ১২টি ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

মোবারক হোসেন, লক্ষীছড়ি।।

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ১২টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে পর্যায়ক্রমে জিপগাড়ির মাধ্যমে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশে পাঠানো হয়।

এর আগে সোমবার উপজেলার দুর্গম দুইটি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। এসব কেন্দ্র হলো— লক্ষ্মীছড়ি ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এবং বর্মাছড়ি ইউনিয়নের ফুতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। হেলিকপ্টারের মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ভোটকেন্দ্রে পাঠানো হয়।

নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার-ভিডিপি ও পুলিশ সদস্যদের নিয়ে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে বক্তব্য দেন সহকারী প্রিসাইডিং অফিসার ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অমিশ শাহা, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ জানান, দুর্গম ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে এবং অন্যান্য কেন্দ্রে সড়কপথে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যেই সব ভোটকেন্দ্রে সরঞ্জাম পৌঁছানোর কথা রয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য ও ৪ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবির তিনটি টিম ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকবেন।

নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি নেই বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *