মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর বিশুদ্ধ পানি প্রকল্প, ৩৭৬ পরিবার পাচ্ছে নিরাপদ পানির সুবিধা

মোবারক হোসেন, লক্ষীছড়ি।।

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম ইন্দ্রসিং কার্বারী পাড়া এলাকায় কালো পাহাড় থেকে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করে তিনটি পাড়ার ৩৭৬ পরিবারকে বিশুদ্ধ পানির আওতায় এনেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৫ জানুয়ারি) এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. তাজুল ইসলাম।

সেনাবাহিনীর সূত্র জানায়, পার্বত্য এলাকায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি ও জনমনে অস্থিরতা সৃষ্টি হলে নিরাপত্তা বাহিনী দৃঢ় সংকল্পে অভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা এখনও চলমান রয়েছে। এসব অভিযান চলাকালে কালাপাহাড় রেঞ্জের দুর্গম এলাকাবাসীর তীব্র বিশুদ্ধ পানির সংকটের বিষয়টি সেনা সদস্যদের নজরে আসে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ঝিরি ও প্রাকৃতিক উৎস থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন প্রয়োজন মেটাতে বাধ্য হচ্ছিলেন, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে, গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে গত ৮ ডিসেম্বর থেকে একটি বৃহৎ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু করে সেনাবাহিনী।

প্রকল্পের আওতায় হাতিছড়া পাড়া, ইন্দ্রসিং পাড়া, শুকনাছড়া ও পাঙ্কু পাড়া—এই চারটি দুর্গম পাড়াকে একীভূত করে স্থায়ী নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়। লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে দুর্গম কালাপাহাড় রেঞ্জে পানির লাইন স্থাপন পর্যন্ত সকল প্রযুক্তিগত ও শারীরিক শ্রমসাপেক্ষ কাজ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেন।

প্রকল্প বাস্তবায়নে মোট ২২ হাজার ২০০ ফুট দীর্ঘ পানির পাইপলাইন এবং ৮টি পানির রিজার্ভ ট্যাংক স্থাপন করা হয়েছে। ২৪ পদাতিক ডিভিশনের সম্পূর্ণ অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

প্রকল্পটি সম্পন্ন হওয়ায় দুর্গম এলাকার মোট ৩৭৬ পরিবার, অর্থাৎ প্রায় ১ হাজার ৭৫০ জন মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধার আওতায় এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *