শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও দেশীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় লক্ষীছড়ি জোন (গুইমারা রিজিয়ন)-এর অধীন ফটিকছড়ি আর্মি ক্যাম্প পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬)। তারা উভয়েই ধর্মপুর গ্রামের বাসিন্দা। তাদের পিতা আব্দুল মালেক। ডাকঘর আজাদী বাজার, থানা ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম।

অভিযানকালে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী বিভিন্ন ধরনের অস্ত্র ও দেশীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ডামি পিস্তল, একটি .৩০৩ ক্যালিবার গুলি, একটি শটগানের গুলি, তিনটি ব্যবহৃত শটগানের কার্তুজ, ১০০টি এয়ারগানের গুলি, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *