বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

লামায় অবৈধ বালু উত্তোলনে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবান-এর লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মানিক নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা পাগলির আগায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন করে আসছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বালু ঘাটসংলগ্ন খালপাড় ও ফসলি জমি মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, ভয়ভীতি ও প্রভাবের কারণে দীর্ঘদিন ধরেই কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

তাদের অভিযোগ, বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ফসলি জমি ধ্বংসের আশঙ্কা বাড়ছে। প্রশাসনের অভিযান চললেও রাতে যানবাহনের মাধ্যমে বালু পরিবহন অব্যাহত থাকে বলেও তারা দাবি করেন।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাগলির আগার ঝিরি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মানিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *