বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

লামায় চুরি হওয়া ২ গরু উদ্ধার, গ্রেফতার ৪

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি

 

বান্দরবানের লামা উপজেলায় চুরি হওয়া দুটি গরু উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত লামা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, লামা উপজেলার সরই ইউনিয়নের ঢেকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার একটি খামার থেকে থংপং ম্রো (২৪) নামে এক ব্যক্তির একটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়। এ ঘটনায় লামা থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করা হয়।

সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সর্দার এবং লামা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার হন আব্দুল করিম (২৫), মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মো. আবদুল করিম (২৩) ও মোবারেক আলী (৪৯)।

গ্রেফতারদের স্বীকারোক্তিতে চুরি হওয়া দুটি গরু ও বিক্রির ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *