সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

শান্তিপূর্ণ পরিবেশে দীঘিনালায় ভোটগ্রহণ, দুপুর ১২টা পর্যন্ত ৪০ শতাংশ ভোট

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
Oplus_16908288

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ আসনের দীঘিনালা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দু-একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকাল থেকেই পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

মধ্য বলোয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে ঘিরে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠলেও প্রাথমিক তদন্তে এর কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রিটার্নিং কর্মকর্তা সুকুমার চাকমা জানান, ভোটার স্লিপ যাচাই ও চেহারা শনাক্তকরণের মাধ্যমে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভোটগ্রহণ পরিচালনা করা হচ্ছে।

এদিকে বেতছড়ি এলাকার একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আল আমিন নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনা ছাড়া উপজেলার অন্য কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দীঘিনালায় ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *