সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

সমৃদ্ধ হচ্ছে ঈদগাঁও উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম

ঈদগাঁও প্রতিনিধি।।
oplus_2

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত আটজন চিকিৎসক কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা-এ যোগদান করায় স্থানীয় স্বাস্থ্যসেবা কার্যক্রমে নতুন গতি এসেছে। যোগদানকারীদের মধ্যে সাতজন সহকারী সার্জন ও একজন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাঁরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মঈনুদ্দীন মোর্শেদের কাছে যোগদানপত্র জমা দেন।

নতুন যোগদানকারীদের মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. উম্মে হাবিবা এবং ডেন্টাল সার্জন হিসেবে যোগদান করেছেন আসফি জাহান তিশা। এছাড়া সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছেন ডা. আরিফ উল্লাহ, ডা. মোহাম্মদ রিয়াদ হোসেন, ডা. দেব জ্যোতি বিশ্বাস, ডা. জাওয়াদ সিরাজ তাজিন, ডা. রওশন জাহান ও ডা. আসিফ আহমেদ চৌধুরী। এ উপলক্ষে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে যোগদানকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বর্তমানে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আউটডোরে রোগী সেবা দেওয়া হচ্ছে। যদিও এখানে ভর্তি সেবার সুযোগ নেই, তবুও নিয়মিত বহির্বিভাগ সেবা ও প্রসূতি সংক্রান্ত সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। মিডওয়াইফসহ প্রশিক্ষিত জনবল ডেলিভারি সামগ্রী ব্যবহার করে সংশ্লিষ্ট সেবা প্রদান করছেন।

ঈদগাঁও উপজেলায় বর্তমানে দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে—জালালাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নে। এসব কেন্দ্রের কার্যক্রম স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। নবগঠিত উপজেলা হওয়ায় স্বাস্থ্য বিভাগের পূর্ণাঙ্গ অবকাঠামো এখনো গড়ে ওঠেনি, তবে এক বছরেরও বেশি সময় আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন চিকিৎসক নিয়োগের ফলে প্রাথমিক স্বাস্থ্যসেবায় জনবল সংকট অনেকাংশে কমবে। পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো, ওষুধ ও সহায়ক সাপোর্ট বাড়ানো গেলে এই নিয়োগের সুফল আরও দৃশ্যমান হবে। বিশেষ করে যোগদানকৃত চিকিৎসকদের সাপ্তাহিক ভিত্তিতে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যুক্ত করা হলে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই চিকিৎসা সেবা পাবে।

সব মিলিয়ে, জনবল বৃদ্ধির মাধ্যমে ঈদগাঁও উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *