শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

হার্টের রোগে আক্রান্ত রেভারেন্ড রবার্ট বমকে বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের যমুনাছড়ি বম পাড়ার বাসিন্দা রেভারেন্ড রবার্ট বম (বরার্ট বম) গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) বসানো জরুরি। এ চিকিৎসায় প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন হতে পারে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগে এবং চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে তিনি বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।

রেভারেন্ড রবার্ট বম জানান, ১৮ জানুয়ারি ২০২৪ সাল থেকে তিনি হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, টাইফয়েডসহ নানা জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে নিজের ও পরিবারের চিকিৎসার পেছনে ৩০–৪০ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। তার পিতা দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগে মৃত্যুবরণ করেন। এছাড়া বড় মেয়েসহ পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় সর্বস্ব বিক্রি ও ঋণ করে চিকিৎসা চালাতে হয়েছে।

বর্তমানে তিনি বিলাইছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ভালো হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। তার পরিবারে মা সহ মোট সাতজন সদস্য রয়েছেন এবং চার সন্তান স্কুল-কলেজে পড়াশোনা করছে।

রেভারেন্ড রবার্ট বম দেশবাসীসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে তার জীবন রক্ষায় আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

সহযোগিতা পাঠানোর ঠিকানা—
বিকাশ/নগদ: ০১৬১৬২৩১৭০০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *