শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগের পরও প্রতিকারের অপেক্ষায় পরিবার

Reporter Name

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।
পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন অনুসরণ, মোবাইল ফোনে বিরক্ত করা এবং অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর ব্যবস্থা না পাওয়ার অভিযোগ করেছেন তারা।

পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে প্রায় দুই মাস ধরে মাদ্রাসায় যাওয়া-আসার পথে এক ব্যক্তি অনুসরণ করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৯ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি মোবাইল নম্বর থেকে ছাত্রীর বাবার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। একপর্যায়ে ছাত্রী ফোনটি রিসিভ করলে অভিযুক্ত ব্যক্তি তাকে পছন্দ করার কথা জানান এবং মাদ্রাসায় যাওয়া-আসার সময় অনুসরণ করার দাবি করেন। পরে তার সঙ্গে যোগাযোগ না করলে তাকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ছাত্রীর বড় ভাই ফোনে কথা বললে অভিযুক্ত ব্যক্তি ছাত্রীকে বিয়ে করার ইচ্ছার কথা জানিয়ে বিষয়টি বড় না করার অনুরোধ করেন। অভিযোগ অনুযায়ী, অন্যথায় তাকে তুলে নেওয়ার হুমকি দেন এবং ভয়ভীতি প্রদর্শন করে ‘আপনি যা পারেন করেন’ বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন।

পরিবারের দাবি, ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী চরম মানসিক আতঙ্কে রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে সে নিয়মিত মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে। এতে তার লেখাপড়া ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে পরিবারের সদস্যরাও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুন রামগড় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তি ফোনে হুমকি দিয়ে আসছেন।

ছাত্রীর বড় ভাই জানান, বিষয়টি তিনি রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলমকে অবহিত করলে ওসি বলেন, ‘পুলিশ কি মাদ্রাসায় আসা-যাওয়ার সময় নিরাপত্তা দেবে? এভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।’

লিখিত অভিযোগে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর, কলের সময় এবং অন্যান্য তথ্য প্রযুক্তিগতভাবে যাচাই করে তার পরিচয় শনাক্ত করা সম্ভব। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *