শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি

আলীকদমে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মো: জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।

বান্দরবানের আলীকদমে পৃথক দুটি মামলার তিনজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী বিশেষ অভিযানে আলীকদম থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্র জানায়, আলীকদম উপজেলা এলাকায় পরিচালিত অভিযানে সিআর নং–৭১/২৫ ইং, ধারা ৩২৩/৪০৬/৪২০/৫০৬ (২য় অংশ) মামলার আসামি মনচুর আলম (৪০) এবং সিআর নং–৩১/২৫ ইং, ধারা ১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬ (২য় অংশ) মামলার দুই সহোদর আসামি নুরুল ইসলাম (৩২) ও নুরুল আবছার (৪৬) গ্রেফতার হন। তারা দীর্ঘদিন ধরে মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে থানার পক্ষ থেকে জানানো হয়, আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে থানার তৎপরতা বৃদ্ধির ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকলে জনআস্থা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আলীকদম থানার অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *