সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন বান্দরবানে আটক দুই বম ব্যক্তির মুক্তির দাবিতে ঢাকায় পিসিপির বিক্ষোভ লামায় টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বান্দরবানে ১১-দলীয় জোটের সমাবেশ বান্দরবানের দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ সাতকানিয়ার হত্যা মামলার প্রধান পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার নিজ বাসা থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় জিডি ১০ লাখ টাকার কালভার্টেও মেলেনি সুফল, সেতুর দাবিতে ১০ গ্রামের মানুষের ক্ষোভ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা সহ আটক ২ মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার…. পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দীঘিনালায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মামলা বান্দরবানে তথ্য অধিদপ্তরের দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত আলীকদম পানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবম নির্বাচন সম্পন্ন, সভাপতি আবুল হাসেম নির্বাচিত লামায় গভীর রাতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রামগড়ে সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

আলীকদম পানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবম নির্বাচন সম্পন্ন, সভাপতি আবুল হাসেম নির্বাচিত

Reporter Name

‎মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলার পানবাজার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নবম নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে চাকা প্রতীক নিয়ে ১১৪ ভোট পেয়ে আবুল হাসেম নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মো. ইউসুফ আলী পান ৯৭ ভোট।

সহ-সভাপতি পদে মাছ প্রতীক নিয়ে ১০৭ ভোট পেয়ে মো. গণি মিয়া নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের সুজন চৌধুরী পান ১০৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে টেবিল প্রতীক নিয়ে ১৫০ ভোট পেয়ে মো. আসহাব উদ্দিন নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের রশিদ আহামদ পান ৬১ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফুটবল প্রতীক নিয়ে ১৩৬ ভোট পেয়ে মোহাম্মদ হোসেন নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলিং ফ্যান প্রতীকের আব্দুল হামিদ পান ৭৩ ভোট।

এছাড়া সেক্রেটারি পদে মো. রায়হান উদ্দিন সুমন, প্রচার সম্পাদক পদে টিটু কান্তি দাশ এবং সদস্য পদে মো. নুরুল আবছার, নুর মোহাম্মদ সোনা মিয়া ও শিবু কান্তি দাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে মোট ২১৬ জন ভোটারের মধ্যে ২১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ভোটগ্রহণে আইনশৃঙ্খলা রক্ষায় আলীকদম থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *