সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে করলিয়া প্রকল্পের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন বান্দরবানে আটক দুই বম ব্যক্তির মুক্তির দাবিতে ঢাকায় পিসিপির বিক্ষোভ লামায় টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বান্দরবানে ১১-দলীয় জোটের সমাবেশ বান্দরবানের দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ সাতকানিয়ার হত্যা মামলার প্রধান পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার নিজ বাসা থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি, থানায় জিডি ১০ লাখ টাকার কালভার্টেও মেলেনি সুফল, সেতুর দাবিতে ১০ গ্রামের মানুষের ক্ষোভ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা সহ আটক ২ মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার…. পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দীঘিনালায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মামলা বান্দরবানে তথ্য অধিদপ্তরের দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত আলীকদম পানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবম নির্বাচন সম্পন্ন, সভাপতি আবুল হাসেম নির্বাচিত লামায় গভীর রাতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ রামগড়ে সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

বান্দরবানে তথ্য অধিদপ্তরের দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রমের সঠিক প্রচার এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতে বান্দরবানে দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪জুলাই) বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, হাছিনা আক্তার, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান এবং উপপ্রধান তথ্য কর্মকর্তা খাদিজা আক্তার। এছাড়া বান্দরবান জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক এন. এ. জাকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি রাষ্ট্র, সরকার ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।

কর্মশালার বিভিন্ন অধিবেশনে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি, তথ্য অধিদপ্তরের কার্যক্রম, তথ্য অধিকার আইন, উন্নয়ন যোগাযোগ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য মোকাবিলা এবং সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা ও উপস্থাপনা করা হয়।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দ্রুত ও সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। এতে জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে ইতিবাচক সচেতনতা গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *