বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন চীন। আন্তর্জাতিক জিমন্যাস্টিকসের আঙিনায় বাংলাদেশের নাম উজ্জ্বল করতে প্রস্তুত পার্বত্য জেলার বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সাত জন প্রতিভাবান জিমন্যাস্ট। সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ চোখধাঁধানো পারফরম্যান্সের পর, এই তরুণ জিমন্যাস্টরা এবার পা রাখছেন আরও বড় এবং মর্যাদাপূর্ণ মঞ্চে।

১৪-২১ জুন, ২০২৬ চীনের জুন-য়ী (Zunyi) শহরে অনুষ্ঠিত হচ্ছে ‘১৩তম সিনিয়র এবং ১৯তম জুনিয়র পুরুষ আর্টিস্টিক জিমন্যাস্টিকস এশিয়ান চ্যাম্পিয়নশিপ’। এশিয়ার সেরা জিমন্যাস্টদের এই মহারণে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে গত ১৩ জুন চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কোয়ান্টামের এই সাত জিমন্যাস্ট। পাহাড়ের বৈরী প্রকৃতিকে জয় করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের জিমন্যাস্টিকসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই সাত স্বপ্নসারথি হলেন: উহাইমং মার্মা, মেনটন টনি ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, প্রেনথৈ ম্রো, রাজীব চাকমা, উটিংওয়াং মার্মা ও ওয়েওয়ে সাই মার্মা।

পাহাড় থেকে বৈশ্বিক মঞ্চ: এক রূপকথার যাত্রা কোযান্টাম কসমো স্কুল ও কলেজের এই জিমন্যাস্টদের গল্পটি কেবল খেলাধুলার নয়, এটি কঠোর অধ্যবসায় ও অসম্ভবকে সম্ভব করার গল্প। সিঙ্গাপুরের মাটিতে যে সাফল্যের বীজ তারা বুনে এসেছেন, চীনের কঠিন ট্র্যাকেও তার পুনরাবৃত্তি ঘটাতে ব্যাকুল এই তরুণরা।ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, একই প্রতিষ্ঠান থেকে একসঙ্গে সাতজন জিমন্যাস্টের এমন হাই-প্রোফাইল আন্তর্জাতিক টুর্নামেন্টে কোয়ালিফাই করা বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। চীনের মাটিতে এশিয়ার সেরা শক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত আমাদের এই সাত জিমন্যাস্ট। তাদের নিখুঁত শারীরিক কসরত, মনন আর অদম্য স্পৃহা বিশ্বমঞ্চে টেক্কা দিক সবাইকে সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে রইল সেই  শুভ কামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *