শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে লংগদু কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৬ ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে মসজিদ ও কবরস্থান নিয়ে চক্রান্ত এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার দাবিতে মানববন্ধন  বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত মুহিব্বুল্লাহ; তিন সন্তান নিয়ে দিশেহারা পরিবার চীনা নাগরিক স্ত্রী-সন্তানসহ রাঙামাটির রাজস্থলীতে শ্বশুরবাড়িতে আগমন মানিকছড়িতে ১০৬ কৃষকের মাঝে ১২ হাজার ৭২০টি আমের চারা বিতরণ মানিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রামুতে বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক নাটিকা দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার খাগড়াছড়িতে এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন প্রাণিসম্পদ গবেষণায় শহীদ জিয়ার অবদান স্মরণ, উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহালছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারে জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

ঈদগাঁও প্রতিনিধি।।

জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর কক্সবাজার জেলা শাখার কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে জেলা ও নগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, পবিত্র মাহে রমাদানকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে, যার ফলে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তিনি সরকারকে বাজার মনিটরিং জোরদার করে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, রমাদান মাসের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করা সকলের দায়িত্ব। এ সময় সমাজে অশ্লীলতা, মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা জামায়াতের প্রচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি মাহে রমাদানকে নিরাপদ, স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *