শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কর্মসূচি সফল করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আঃ মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহ হিল বাকী নদভী।

প্রধান অতিথি বলেন, হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে টিকাদান কর্মসূচি সফল করা সম্ভব।

কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন, ইউনিসেফ, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে টিকাদান এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ধর্মীয় নেতাদের হাম-রুবেলা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, শিশুশ্রম, মানব পাচার, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *