শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেটসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা সিগারেট ও ডাম্পার ট্রাকের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার ইকো পার্ক এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ইকো পার্ক এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট ‘প্যাট্রন’ ও ১ হাজার ৮০০ প্যাকেট ‘রিস’ ব্র‍্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে মো. তৌহিদুল ইসলাম (২১) এবং শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাহেদুর ইসলাম নয়ন (২২)।

বিজিবি জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি জানান, আটক দুই ব্যক্তি, উদ্ধার করা সিগারেট ও জব্দ করা ডাম্পার ট্রাকের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে তাদের রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *