বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ রাঙামাটিতে ৫৩টি হারানো মোবাইল ও ১৭ হাজার টাকা উদ্ধার পানছড়ির ছোট তারাবনে সেনাবাহিনীর চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ বান্দরবানে দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম

বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ কর্মসূচির আওতায় বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

বুধবার (৭ অক্টোবর) মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ বাঘাইছড়ির কমলাপাড়া, হারিনাছড়া ও ওল্ডলংকর পাড়া এলাকায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা রোপণ এবং স্থানীয়দের মাঝে চারা বিতরণ করা হয়।

এছাড়া এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা অর্জন এবং জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা হিসেবে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে কমলাপাড়া এলাকায় জুলিয়ে কারবারিকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিন এবং অঞ্জনা দেবীকে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। অন্যদিকে, ওল্ডলংকর বিওপির আওতাধীন এলাকায় অঞ্জলি পাংখোয়াকে একটি সেলাই মেশিন এবং উন্নত চিকিৎসার জন্য অংকু পাংখোয়াকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী—এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাহাড়ে শান্তি, স্থায়িত্ব ও সম্প্রীতির ধারা ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে অব্যাহত থাকবে।”

বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবির সদস্য এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *