বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ রাঙামাটিতে ৫৩টি হারানো মোবাইল ও ১৭ হাজার টাকা উদ্ধার পানছড়ির ছোট তারাবনে সেনাবাহিনীর চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ বান্দরবানে দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম

বান্দরবানে দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে দুই দিনব্যাপী বিশেষায়িত মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ক্যাম্পটি পরিদর্শন করেন বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি।

এ সময় সেনা রিজিয়নের মেজর পারভেজ রহমান, জিএস-২, মেজর সায়েমসহ স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সামরিক ও বেসামরিক মিলিয়ে ৩০ জন চিকিৎসক চিকিৎসাসেবা দিচ্ছেন।

আয়োজকেরা জানান, ক্যাম্পে মেডিসিন, শিশু, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, চর্ম ও যৌনরোগ, চক্ষু, শল্যচিকিৎসা এবং নাক-কান-গলা বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা সেবা দিচ্ছেন। আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ দেওয়া হচ্ছে।

দুই দিনব্যাপী এ ক্যাম্পের মাধ্যমে বান্দরবান জেলার সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিশেষায়িত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *