
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলীতে নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
এসময় উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, মেডিকেল অফিসার ডাঃ সুদীপ্ত ঘোষ, এমপি প্রতিনিধি আবুল হাশেম, প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংস্কৃতির চর্চা নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এতে নজরুল বর্ষ উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল সঙ্গীত, রচনা, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।