বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা

রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙামাটি প্রতিনিধি।।
‘শিক্ষকদের পাশে দাঁড়ান, শিক্ষকতা পেশার মর্যাদা এগিয়ে নিন এবং আমাদের ভবিষ্যৎ গড়ে তুলুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্যবিষয়ক আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিৎ চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন এবং রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, শিক্ষকরাই সমৃদ্ধ ও মেধাভিত্তিক জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা সুসংহত করতে রাষ্ট্র ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষকদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *