বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা

আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় অভিযান চালিয়ে শ্যামল কান্তি চাকমা ওরফে তরু নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। পুলিশের দাবি, তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সঙ্গে যুক্ত এবং সংগঠনটির কথিত সশস্ত্র কমান্ডার। এ সময় তাঁর দুই সহযোগী মিটন চাকমা ও জ্যোতিষ্মান চাকমা ওরফে বুলবুল পালিয়ে যান।

সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে আগরতলার হেরিটেজ পার্ক এলাকায় অভিযান চালিয়ে শ্যামল কান্তি চাকমাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় পিসিজেএসএসের কয়েকজন সদস্য বৈঠক করছিলেন।

পুলিশের দাবি, শ্যামল কান্তি চাকমা আগে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৫০টি অত্যাধুনিক অস্ত্রসহ পিসিজেএসএসে যোগ দেন। তবে এ দাবির স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা যায়নি।

আগরতলায় আগে গ্রেপ্তার হওয়া পিসিজেএসএসের কথিত সশস্ত্র কমান্ডার সমাজ প্রিয় চাকমার সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে পুলিশ জানিয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে সমাজ প্রিয় চাকমাকে আগরতলার এডি নগর এলাকা থেকে অস্ত্র, গুলি ও অর্থসহ গ্রেপ্তারের দাবি করেছিল ত্রিপুরা পুলিশ।

শ্যামল কান্তি চাকমার গ্রেপ্তারের ঘটনায় মামলা ও তদন্ত শুরু হয়েছে। পলাতক দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। তবে হেরিটেজ পার্কের বৈঠকের উদ্দেশ্য এবং গ্রেপ্তারের সময় শ্যামল কান্তির কাছ থেকে কোনো অস্ত্র বা গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।

অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *