বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা

লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা

Reporter Name

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটা ও পরিবেশদূষণবিরোধী পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ১৩টি মামলায় মোট ২৯ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় একজনকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেন।

একই দিন পৃথক আরেকটি অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলা পরিচালনা করেন। এসব মামলায় ১২ জনকে মোট ২৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানান, ফাইতং এলাকায় পরিবেশ সুরক্ষা ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত দুই অভিযানে মোট ১৩ জনকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *