বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা

বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পিপিআর (পেস্ট দেস পেটিটস রুমিন্যান্টস) রোগ প্রতিরোধে ছাগল ও ভেড়ার বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এর অংশ হিসেবে উপজেলার মারিশ্যা ইউনিয়নের ইমামপাড়া ও মাতব্বরপাড়ায় দুই শতাধিক ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাঘাইছড়ি উপজেলায় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হবে। এ টিকাদানের মাধ্যমে পিপিআর রোগ থেকে পশু সুরক্ষার পাশাপাশি রোগটির বিস্তার নিয়ন্ত্রণে সহায়তা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা, প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রণয় খীসা।

নির্ধারিত সময়ের মধ্যে ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে টিকা দেওয়ার জন্য খামারি ও পশুপালকদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *