বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে নজরুল বর্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ  বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত আগরতলায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার, দুই সহযোগী পলাতক বাঘাইছড়িতে দুই শতাধিক ছাগল-ভেড়াকে পিপিআর টিকা কার্যক্রম শুরু লামায় অবৈধ ইটভাটায় অভিযান, ১৩ মামলায় ২৯ লাখ টাকা জরিমানা দুর্গম পাহাড় পেরিয়ে প্রথম নারী চিকিৎসক সংচাং ম্রো পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান স্বপন কুমার চাকমা কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যার অনন্য কীর্তি, এভারেস্টের তিন উচ্চতম পাস সাইকেলে জয় রাঙামাটিকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ দক্ষিণ রাঙ্গুনিয়া দ্বারিকোপ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব আলম রাঙামাটিতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত বরকলে জুমচাষে হলুদের বাম্পার ফলনের আশা দীঘিনালায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা পেলেন খাগড়াছড়ির চম্পানন চাকমা থানচির তিন্দুতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা

বাঘাইহাটে সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 9961472;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 37;

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) দুপুর ১১:৪০ ঘটিকা থেকে ১২:৫০ ঘটিকা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এই সভা পরিচালিত হয়।

​সভায় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা, স্থানীয় জনগণ ও সাজেকে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা ও তা নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি-র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জোনের টু-আইসি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি, পুলিশ, আনসার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

​সভায় এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে নিজস্ব মতামত প্রদান করেন রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি জয়, বাঘাইহাট মন্দির কমিটির সভাপতি বাসু কান্তি দে, সাজেক থানার সেকেন্ড অফিসার আবু জাহিদ তুহিন, ২নং ওয়ার্ড মেম্বার অনিত্য, স্টার প্লাস টেলিভিশনের সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান এবং ৭১ টিভির সাংবাদিক মোঃ ওমর ফারুক সুমন।

​সভাপতির বক্তব্যে জোন কমান্ডার বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা ও পর্যটন মৌসুমকে সামনে রেখে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। স্থানীয় অধিবাসী ও সাজেকে আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

​এ সময় তিনি এলাকার সার্বিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের নিরাপত্তা সমন্বয় সভা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *