শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

কাপ্তাইয়ে ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির কাছে অভিযোগ

Reporter Name

কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধাভোগী হিসেবে পরিচিত কয়েকজন ঠিকাদার এখনো বিভিন্ন সরকারি উন্নয়নকাজ পাচ্ছেন—এমন অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত প্রায় ১৭ বছর ধরে উপজেলা এলজিইডি এবং রাঙামাটি জেলা পরিষদের বিভিন্ন বড় ঠিকাদারি কাজ একটি নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে। অভিযোগকারী দাবি করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও ওই সময়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ঠিকাদার বিভিন্ন সরকারি কাজ পাচ্ছেন, যা স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে।

অভিযোগপত্রে কয়েকজন ঠিকাদারের নাম উল্লেখ করে দাবি করা হয়, তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে রয়েছেন বাবলু, সৈকত আলী, মুন্না, রাসেল ও রাজু।

লিখিত অভিযোগে আরও বলা হয়, রাজনৈতিক পরিবর্তনের পরও সংশ্লিষ্ট ঠিকাদাররা কীভাবে সরকারি কাজ পাচ্ছেন, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে অভিযোগে দাবি করা হয়েছে, বিষয়টি বিএনপির দায়িত্বশীল নেতাদের দলীয়ভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “দলের ভাবমূর্তি রক্ষা এবং অতীতে অনিয়ম বা রাজনৈতিক প্রভাবের মাধ্যমে সুবিধা গ্রহণের সঙ্গে জড়িত কেউ থাকলে তাদের বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন। এ লক্ষ্যেই আমি লিখিত অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার বাবলু বলেন, “প্রত্যেক মানুষের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। তবে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত নয়। আমার জানামতে আমি কোনো ঠিকাদারি কাজে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমার প্রতিষ্ঠান যে কাজগুলো পেয়েছে, সেগুলো যথাযথভাবে সম্পন্ন করা হয়েছে। আমি আওয়ামী লীগের একজন কর্মী ছিলাম, তবে কাজের ক্ষেত্রে সব নিয়ম মেনেই দায়িত্ব পালন করেছি।”

অভিযোগে নাম থাকা অন্য ঠিকাদারদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোনকল গ্রহণ করেননি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের পর দলীয়ভাবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সে দিকে নজর রয়েছে স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *