শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর   চিৎমরম উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার (১৯ জানুয়ারি)   উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধ করণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুই প্রু মারমা এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন । বৈঠকে বক্তারা তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহ প্রদান করেন। ভোট একটি মৌলিক অধিকার এই বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দেন। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়।
পরে উপজেলা প্রশাসন কর্তৃক অসহায় ও দুস্থ শীতার্ত ৩০০ জনের মাঝে প্রত্যেককে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *