বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

ক্যাচু পাড়াতে বিজিবির গনসংযোগ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ

বান্দরবান পার্বত্য জেলার বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক ক্যচুপাড়া এলাকার বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ,২০২৬,স্থানীয় জনসাধারণের সাথে গণসংযোগ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচন-২০২৬, সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক বান্দরবান জেলার থানচি উপজেলার ক্যচুপাড়া এলাকার স্থানীয় জনসাধারণের সাথে এক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত গণসংযোগ সভায় বলিপাড়া জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত মনোযোগসহকারে শুনেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারী কর্তৃক তৎপরতা, অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, মাদকদ্রব্য পাচার কিংবা অন্য যে কোনো অপরাধমূলক কার্যক্রম যেন সংঘটিত হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

এ সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রদান করার জন্য স্থানীয়দের উদ্বুদ্ধ করেন,সভাকালে বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় জনগণ বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উক্ত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক স্থানীয় জনগণের কল্যাণ ও সীমান্ত এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের জনসম্পৃক্তমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *