সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

খাগড়াছড়িতে অসহায়দের মাঝে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

রহিম হৃদয়

খাগড়াছড়িতে ছিন্নমূল ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার সকালে খাগড়াছড়ি সার্কিট হাউস সড়ক সংলগ্ন এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান ছায়াদের উদ্যোগে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে নিম্ন আয়ের নারী-পুরুষদের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ মোট আট প্রকার খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সামগ্রী তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান ছায়াদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেসার আলী, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. হেলালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *