শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়িতে অ-১৫ বয়সী শিশুদের মাসব্যাপী এথলেটিক্স প্রশিক্ষণ শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে ক্রীড়া প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় মাসব্যাপী এথলেটিক্স প্রশিক্ষণ শুরু হয়েছে। খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ-১৫ বয়সী বালক ও বালিকাদের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গঠনেরও একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যৎ ক্রীড়াবিদ গড়ে তুলতে সহায়ক হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ। তিনি জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের উপযোগী ক্রীড়াবিদ তৈরিই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ক্যজাই মারমা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের শরীরচর্চা শিক্ষক কামাল উদ্দিন, ইটছড়ি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গীতায়ন চাকমা, খাগড়াছড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজিনা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রাথমিক ট্রায়ালে ৬০ জন ক্ষুদে খেলোয়াড় অংশগ্রহণ করেন। যাচাই-বাছাই শেষে ৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়রা অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে দৌড়, লাফ এবং থ্রোসহ বিভিন্ন ইভেন্টে নিয়মিত প্রশিক্ষণ পাবেন।

জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে সফলভাবে কর্মসূচি সম্পন্নকারীদের সনদপত্র প্রদান করা হবে। আয়োজকদের আশা, এই প্রশিক্ষণ ভবিষ্যতে খাগড়াছড়ি থেকে জাতীয় পর্যায়ের দক্ষ এথলেট গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *