মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন

খাগড়াছড়িতে আনসার ও ভিডিপির ৩ হাজার ৬১২ সদস্যকে ঈদ উপহার বিতরণ

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ভাতাভোগী ৩ হাজার ৬১২ জন সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে খাগড়াছড়ি উপজেলা আনসার ও সদর ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ৫ ব্যাটালিয়ন আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমমার হোসেন বলেন, পার্বত্য এলাকায় আনসার ও ভিডিপি সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিতরণ করা ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, সুজি, তেল, নুডলস, চাল ও গুঁড়া দুধসহ মোট আটটি নিত্যপ্রয়োজনীয় পণ্য।

ঈদ উপহার পেয়ে ভাতাভোগী সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *