শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়িতে গীতা দান ও শীতবস্ত্র বিতরণ

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

খাগড়াছড়ি সদর উপজেলার ৪নং পেরাছড়া ইউনিয়নের কামিনী পাড়া শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে গীতা দান ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে এ কর্মসূচি আয়োজন করা হয়।

চট্টগ্রামের কোতোয়ালী উপজেলার নন্দনকানন বিভাগীয় প্রধান শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) পরিচালিত ট্রাইবাল কেয়ার এবং চট্টগ্রাম চ্যারিটেবল সেবা-এর সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে খাগড়াপুর শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রীমান চক্র সুদর্শন দাস (চক্রধর ত্রিপুরা) এর সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রীল প্রভূপাদের জীবন ও দর্শন বিষয়ে আলোচনা করেন চট্টগ্রামের কোতোয়ালী নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরের ট্রাইবাল কেয়ার প্রধান শ্রীমান সুবল সখা শ্যাম দাস ব্রহ্মচারী (সুশীল জীবন ত্রিপুরা)। স্বজাতির উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন ট্রাইবাল কেয়ারের বিভাগীয় প্রধান (চট্টগ্রাম) শ্রীমান মহাশক্তি নরহরি দাস।

এছাড়া ভক্তি উন্নয়ন বিষয়ে আলোচনা করেন শ্রীমান সত্যতীর্থ দাস ও শ্রীমান দয়ালু নিতাই দাস। সনাতনী ধর্মীয় বিভিন্ন দিক ও যুবসমাজের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন শ্রীমান রনবীর মাধব দাস ব্রহ্মচারী।

অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় আলোচকদের ফুলের মালা ও কীর্তনের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান এলাকাবাসী। স্বাগত বক্তব্য রাখেন কামিনী পাড়া শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা। শুভেচ্ছা বক্তব্য দেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্মল ত্রিপুরা মন্টু এবং তৈবাকলাই পাড়ার সমাজকর্মী চারু বিকাশ ত্রিপুরা।

আলোচনা সভা শেষে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে পবিত্র গীতা বিতরণ এবং অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *