শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়িতে সহিংসতায় নিহতের ঘটনায় চার সংগঠনের নিন্দা ও বিচার দাবি

প্রেস বিজ্ঞপ্তি

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় সংঘটিত সহিংসতায় বিমল ত্রিপুরা (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে রাজপথে সক্রিয় চারটি গণতান্ত্রিক সংগঠন।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা অভিযোগ করেন, ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই সহিংসতার ঘটনা ঘটেছে। তারা বলেন, এ ধরনের সহিংসতা পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে ঘটনার বিবরণ তুলে ধরে বলা হয়, গত ১৪ জানুয়ারি বিকেলে স্থানীয় একটি আমবাগান পরিষ্কার করার সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে থৈহ্লাঅং মারমা (৬৯), বিমল ত্রিপুরা (৩৭) ও মিলন চাকমা (৪০) আহত হন। আহতদের প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিমল ত্রিপুরার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া ব্যক্তিসহ সহিংসতায় জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যেকোনো ধরনের সহিংসতা, উসকানি ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়। বিবৃতিতে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধা ও আইনের শাসনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের স্থায়ী শান্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *