মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

খাগড়াছড়ির দুর্গম লোগাংয়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার অংশ হিসেবে খাগড়াছড়ির দুর্গম লোগাং এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর ২০৩ ব্রিগেডের খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নের পুজগাং এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়, যা আসন্ন শীত মোকাবিলায় গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

এছাড়া খাগড়াছড়ি জোনের উদ্যোগে লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়। ক্যাম্পেইনে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

মানবিক সহায়তার অংশ হিসেবে ডাকসুর সদস্য হেমা চাকমার পিতা অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা এবং ২ নং চেঙ্গী ইউনিয়নের বুদ্ধময় পাড়ার অনুপম চাকমাকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অরুণ।

সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *