মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় ভ্রাম্যমাণ আদালত: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য রাখায় একাধিক দোকানকে জরিমানা বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ রাঙ্গামাটিতে রথযাত্রার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা বরকলে বন্যাকবলিত ৬০ পরিবারের মাঝে ১২ বিজিবির ত্রাণ সহায়তা বান্দরবানে বন্যার পানি কমেছে, কাটেনি দুর্ভোগ টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক সীমানা বিরোধে রাঙ্গুনিয়ায় যুবক নিহত, চাচা ও চাচাতো ভাই আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

গুইমারায় ভ্রাম্যমাণ আদালত: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য রাখায় একাধিক দোকানকে জরিমানা

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে একাধিক ওষুধ ও মুদি দোকানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে জালিয়াপাড়া বাজারের কয়েকটি ওষুধ ও মুদি দোকানে তদারকি করা হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং খাদ্যপণ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তা সুরক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্না। তিনি বলেন, নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। ভবিষ্যতে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বা খাদ্যপণ্য বিক্রি কিংবা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের পর স্থানীয়রা বাজার তদারকি অব্যাহত রাখার দাবি জানান। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে ভোক্তারা নিরাপদ খাদ্য ও ওষুধ ক্রয়ে আরও আস্থা পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *