মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় ভ্রাম্যমাণ আদালত: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য রাখায় একাধিক দোকানকে জরিমানা বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ রাঙ্গামাটিতে রথযাত্রার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা বরকলে বন্যাকবলিত ৬০ পরিবারের মাঝে ১২ বিজিবির ত্রাণ সহায়তা বান্দরবানে বন্যার পানি কমেছে, কাটেনি দুর্ভোগ টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক সীমানা বিরোধে রাঙ্গুনিয়ায় যুবক নিহত, চাচা ও চাচাতো ভাই আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার

Reporter Name

সৈয়দ এম এ বাসার পানছড়ি প্রতিনিধি।।
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগ অবকাঠামো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

সোমবার তারা উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের নালকাটা-শুকনাছড়ি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ এবং পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের পানছড়ি সিনিয়র ইসলামিয়া মাদ্রাসা-সংলগ্ন ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় চলমান সংস্কারকাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত, টেকসই ও মানসম্মতভাবে মেরামতকাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সচল করে জনদুর্ভোগ কমাতে প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। জনগণের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *