মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় ভ্রাম্যমাণ আদালত: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য রাখায় একাধিক দোকানকে জরিমানা বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ রাঙ্গামাটিতে রথযাত্রার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা বরকলে বন্যাকবলিত ৬০ পরিবারের মাঝে ১২ বিজিবির ত্রাণ সহায়তা বান্দরবানে বন্যার পানি কমেছে, কাটেনি দুর্ভোগ টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক সীমানা বিরোধে রাঙ্গুনিয়ায় যুবক নিহত, চাচা ও চাচাতো ভাই আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
টানা বর্ষণ ও আকস্মিক পাহাড়ি ঢলে রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক প্রান্তিক খামারির পাঁচটি উন্নত জাতের গরুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় খালের প্রবল স্রোতে আরও চার থেকে পাঁচটি গরু ভেসে যেতে দেখেছেন স্থানীয়রা।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ধারদেনা করে গড়ে তোলা খামারের প্রায় সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন খামারি ক্যাসিপ্রু মারমা।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাজনপাড়ার বাসিন্দা ক্যাসিপ্রু মারমার বসতবাড়ি ও গোয়ালঘর কাপ্তাই খালের তীরবর্তী এলাকায় অবস্থিত। শুক্রবার রাতেও প্রতিদিনের মতো গোয়ালঘরে গরু বেঁধে তিনি ঘুমাতে যান। গভীর রাতে উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে খালের পানি দ্রুত বেড়ে গিয়ে মুহূর্তের মধ্যে গোয়ালঘর তলিয়ে যায়। গরুগুলো বাঁধা থাকায় সেগুলো সরিয়ে নেওয়া বা উদ্ধার করার সুযোগ পাননি তিনি। ফলে পানির নিচে শ্বাসরুদ্ধ হয়ে পাঁচটি গরুর মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্ত খামারি ক্যাসিপ্রু মারমা বলেন, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে অনেক আশা করে উন্নত জাতের পাঁচটি গরু কিনেছিলাম। কিন্তু এক রাতের পাহাড়ি ঢল আমার সবকিছু শেষ করে দিয়েছে। গোয়ালঘর ডুবে যাওয়ার পাশাপাশি এক কানি জমির ধানক্ষেতও পানিতে তলিয়ে গেছে। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, পরিবারই-বা কীভাবে চালাব বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা চাই।

ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য উদয় কুমার তঞ্চঙ্গ্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলের তোড়ে ক্যাসিপ্রু মারমার পাঁচটি গরু মারা গেছে। খালের প্রবল স্রোতে আরও কয়েকটি গরু ভেসে যেতে দেখেছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত খামারিকে পুনর্বাসনে সরকারি ও বেসরকারি পর্যায়ে দ্রুত সহায়তা প্রয়োজন।

রাজস্থলী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *