মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় ভ্রাম্যমাণ আদালত: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য রাখায় একাধিক দোকানকে জরিমানা বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ রাঙ্গামাটিতে রথযাত্রার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা বরকলে বন্যাকবলিত ৬০ পরিবারের মাঝে ১২ বিজিবির ত্রাণ সহায়তা বান্দরবানে বন্যার পানি কমেছে, কাটেনি দুর্ভোগ টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক সীমানা বিরোধে রাঙ্গুনিয়ায় যুবক নিহত, চাচা ও চাচাতো ভাই আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি।।
টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাদুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করছে।

সোমবার (১৩ জুলাই) ১১ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার নবগঠিত পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজিবি জানিয়েছে, তিনটি গ্রামের ৫০০ মানুষের জন্য রান্না করা খাবার এবং ৫১০টি পরিবারের মধ্যে ৫১০টি শুকনা খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, আলু, ডাল, সয়াবিন তেল, চিড়া, পেঁয়াজ, গুড় ও লবণসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রয়েছে।

এ ছাড়া বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নে ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *