মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গুইমারায় ভ্রাম্যমাণ আদালত: মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য রাখায় একাধিক দোকানকে জরিমানা বান্দরবানে বন্যাদুর্গত ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ রাঙ্গামাটিতে রথযাত্রার নিরাপত্তায় পুলিশের মতবিনিময় সভা ঈদগাঁওয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা বরকলে বন্যাকবলিত ৬০ পরিবারের মাঝে ১২ বিজিবির ত্রাণ সহায়তা বান্দরবানে বন্যার পানি কমেছে, কাটেনি দুর্ভোগ টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক সীমানা বিরোধে রাঙ্গুনিয়ায় যুবক নিহত, চাচা ও চাচাতো ভাই আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে এমপি মাধবী মার্মার শোক ফারুয়ায় বন্যাকবলিত এলাকায় মেডিকেল টিমের চিকিৎসাসেবা, ১১০ রোগীকে সহায়তা বিলাইছড়িতে বন্যাকবলিত ফারুয়া ইউনিয়ন পরিদর্শনে ইউএনও, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ পাহাড়ি ঢলে রাজস্থলীতে পাঁচ গরুর মৃত্যু, প্রান্তিক খামারির প্রায় ৪ লাখ টাকার ক্ষতি বান্দরবানে বন্যাকবলিত ১৫ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা: চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক-পুলিশ সুপার কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

বরকলে বন্যাকবলিত ৬০ পরিবারের মাঝে ১২ বিজিবির ত্রাণ সহায়তা

Reporter Name

তসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে ছোট হরিনা জোন (১২ বিজিবি)। অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী ৬০টি পরিবারের দুই শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বরকল উপজেলার আমতলী গ্রাম এবং এরাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও সুপেয় পানি।

বন্যার কারণে খাদ্য সংকটে পড়া মানুষের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী, পিএসসি আশ্রয়কেন্দ্রে থাকা বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি আমতলী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং পানিবাহিত রোগ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন।

জোন কমান্ডার বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান অব্যাহত রাখা হবে।

বন্যাকবলিত ও সুবিধাবঞ্চিত মানুষেরা বিজিবির এ উদ্যোগের প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *