
দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেনাবাহিনীর চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল দল ক্যাম্পে সেবা দেয়। চিকিৎসকেরা জ্বর, সর্দি-কাশি, চক্ষু সমস্যা, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগসহ বিভিন্ন মৌসুমি রোগের চিকিৎসা দেন। পাশাপাশি ডায়রিয়া, আমাশয় ও টাইফয়েডসহ পানিবাহিত রোগের বিষয়ে রোগীদের পরামর্শ দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় নারীদের একটি দলও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তারা রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসকদের বিভিন্ন কাজে সহযোগিতা করেন।
স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্থানীয় তরুণীদের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক চিকিৎসায় যুক্ত করার উদ্যোগটি এলাকার মানুষের জন্য সহায়ক হচ্ছে।
সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় শিগগিরই চট্টগ্রাম লায়ন্স হসপিটালের সহযোগিতায় একই এলাকায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। পরব