বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে ৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ বরকলে হরিনা জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামুতে ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক মাটিরাঙ্গায় নতুনপাড়া জামে মসজিদের ভবন উদ্বোধন আলীকদমের সাত মাসের শিশু নিখোঁজ, হাসপাতালে মিলল আরেক শিশু কাপ্তাইয়ে বিএফআইডিসি এলপিসি ইউনিটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন দীঘিনালায় প্রথমবারের মতো স্কাউট লিডার কোর্সের উদ্বোধন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পদে অপু বড়ুয়ার যোগদান লংগদুতে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, প্রতিবেশী যুবকও আটক খাগড়াছড়িতে কুষ্ঠরোগীদের অধিকার ও সেবা নিয়ে ওরিয়েন্টেশন পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের আহবান সাজেক সেনাজোনের উদ্যোগে ১৭ চক্ষু রোগী চট্টগ্রামে থানচির বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে ত্রাণ সহায়তা

পানছড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক সভা

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দলের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও নেতাকর্মীদের সমন্বয়ের লক্ষ্যে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আব্দুর রব রাজা।

বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্রঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু এবং কেন্দ্রীয় কৃষকদলের সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক এবং জেলা কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়া।

সভা সঞ্চালনা করেন পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রব রাজা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতিরা বক্তব্য দেন।

সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *