শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ছড়ার পানিতে ডুবে বাঘাইছড়িতে শিশুর মৃত্যু ফারুয়া ইউনিয়নে ৫৮০ পরিবারের জন্য সৌরবিদ্যুৎচালিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা উদ্বোধন ১ লাখ ২০ হাজার টাকার লেনদেনের জের: বান্দরবানে চার মাসের শিশুকে নিয়ে পালানোর অভিযোগ খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু

থানচিতে ইউএনওর সঙ্গে মোটর মালিক সমবায় সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

মো. শহিদুল ইসলাম শহীদ, থানচি প্রতিনিধি।।

বান্দরবানের থানচি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালের সঙ্গে মোটর মালিক সমবায় সমিতির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে ইউএনও কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতে সমবায় সমিতির সভাপতি মালিরাম ত্রিপুরার নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক সৈইচিং মারমা এবং সদস্য ইউসুফ ম্রো, মো. ইউসুফ ও মো. ছৈয়দ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে সমিতির নেতারা থানচি উপজেলার সড়ক পরিবহন ব্যবস্থার বর্তমান অবস্থা, যাত্রীসেবা, ভাড়া নির্ধারণে বাস্তবতা ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাঁরা যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসাধারণের সাধ্যের মধ্যে ভাড়া নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আইন ও নীতিমালা মেনে চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্ট যে কোনো যৌক্তিক বিষয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *