
মোঃ শহিদুল ইসলাম (শহীদ), থানচি
অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুর মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।
২৮জুন রবিবার ২০২৬, বান্দরবান জেলার থানচি উপজেলার ওয়াক চাক্কু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনে উপজেলার ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃনাঈম বিন শাহজাহান, এমওডিসি। জেলা ইপিআই সুপারভাইজার উবামং মারমা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোনা মিত্র চাকমা,ব্রাক উপজেলা স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার প্রিয় লাল চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।