শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ মেধার স্বীকৃতিতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে ১১৭ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত আলীকদমে স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ দোকান ভস্মীভূত, লাখ টাকার ক্ষতি সাত বছর ধরে শূন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত রাজস্থলীর শিক্ষা কার্যক্রম লামাকে জেলা করার দাবিতে গোলটেবিল বৈঠক কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্র পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মহালছড়ি সেনা জোন’র উদ্যোগে সচেতনতামূলক মহড়া ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উদ্বোধন রাজস্থলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাটিরাঙ্গায় বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ, পুনর্গঠনের দাবি রাঙ্গামাটি জেলা পরিষদ আইনে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত দীপন তালুকদার দিপু মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন সম্পন্ন দুর্গম দুল্লাতলীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মনোয়ারা আক্তার

মোঃ হাচান আল মামুন দীঘিনালা প্রতিনিধি

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মাদ্রাসা ক্যাটাগরিতে দীঘিনালা উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব মনোয়ারা আক্তার। শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই তিনি এই সম্মাননা অর্জন করেছেন। মনোয়ারা আক্তার তাঁর শিক্ষা জীবনে এম.এ ও বি.এড ডিগ্রি অর্জন করেন এবং নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষক হিসেবে ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত হন। শিক্ষকতা জীবনে তিনি পাঠদান ও শিক্ষার্থীদের মানসিক-নৈতিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি দীঘিনালা উপজেলার ছোট মেরুং সওদাগর পাড়া এলাকার মরহুম আবদুর রাজ্জাক সওদাগর ও মরহুমা রোকেয়া বেগমের কনিষ্ঠ কন্যা।

উল্লেখ্য, মনোয়ারা আক্তারের স্বামী রশিক নগর দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক। শিক্ষক দম্পতি হিসেবে তাঁরা উভয়েই দীঘিনালার শিক্ষা বিস্তারে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা স্থানীয় শিক্ষাঙ্গনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই সাফল্যে মনোয়ারা আক্তার তাঁর স্বামীসহ মাদ্রাসার সুপার, পরিচালনা কমিটি, সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আয়োজক কমিটি ও দীঘিনালা উপজেলা শিক্ষা অফিসার এবং নির্ধারিত বিচারকমণ্ডলীর প্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

এদিকে তাঁর এই গৌরবময় অর্জনকে স্বীকৃতি জানিয়ে ছোট মেরুং আশ্রাফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আগামীতে খাগড়াছড়ি জেলা পর্যায়ে জেলা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাঁর প্রতি শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *