রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন

দীঘিনালায় টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ: শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, অধ্যক্ষ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা কেনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট দোকান থেকে পণ্য কিনতে বাধ্য করছেন। নির্ধারিত দোকান থেকে এসব সামগ্রী কিনতে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে, যা অনেক অভিভাবকের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।

এছাড়া অভিযোগ করা হয়, নির্দিষ্ট দোকান থেকে সামগ্রী না কিনলে শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই প্রদান করা হচ্ছে না। বাইরে থেকে একই মানের পণ্য কম দামে কিনলেও সংশ্লিষ্ট দোকানের রসিদ দেখাতে না পারলে বই আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম পারভেজ বলেন,
“অধ্যক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনের আয়োজকরা জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা পরবর্তী সময়ে কর্মসূচি ঘোষণার কথা বিবেচনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *