রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত তিন শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতি প্রতিভা অন্বেষণ, বিকাশ ও মানোন্নয়নে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে কমিটি গঠন অপুষ্টি প্রতিরোধ ও ঝুঁকিপূর্ণ শিশুদের পুষ্টি উন্নয়নে গুরুত্বারোপ; আশিকার অবহিতকরণ সভা দুর্গম পাহাড়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে সোলার, বাড়ছে চাহিদা মহালছড়িতে কর্মক্ষমতা ও জীবিকার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে রিডিং গ্লাস প্রকল্পের উদ্বোধনী সভা বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের বানছড়া এলাকার নোয়াপাড়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিনের নির্দেশনায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) মু. শায়খউদ্দীন সাকলাইন। ক্যাম্পে চার শতাধিক পাহাড়ি ও বাঙালি অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

এ সময় দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় সহযোগিতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষ সহজেই চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পান।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান। চিকিৎসা ও ঔষধ নিতে আসা ভুক্তভোগীরা জানান, প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বসবাসের কারণে সহজে চিকিৎসা সেবা পাওয়া কঠিন। অনেক সময় দীর্ঘ পথ হেঁটে চিকিৎসা নিতে হয়। এ ধরনের ক্যাম্প তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে বলে তারা জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা বলেন, মানুষের পাঁচটি মৌলিক অধিকারের অন্যতম হলো চিকিৎসা সেবা। পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ায় তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে দুর্গম পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *