রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ বান্দরবান এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন “সবুজে গড়বো আগামীর বাংলাদেশ” খাগড়াছড়িতে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি থানচিতে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি; পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচি পালন খাগড়াছড়ি সদর এলজিইডি’র আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন সীমান্তে অপরাধ ও সন্ত্রাস দমনে পানছড়ি কেষ্টমনি পাড়ায় বিজিবি’র নতুন ক্যাম্প স্থাপন

নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাত মালিককে জরিমানা ও কাঠ জব্দ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাতটি করাতকলের মালিককে জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে মজুত রাখা প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। অভিযানে বন বিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে সাতটি করাতকলের মালিক বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ কারণে কবির আহমদকে ৩ হাজার টাকা, সুগত বড়ুয়াকে ৫ হাজার টাকা, রহিম উদ্দিনকে ২ হাজার টাকা, গফুরকে ২ হাজার টাকা এবং আব্দুল হামিদকে ৫ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুত রাখা প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু বলেন, পরিবেশ রক্ষা ও বনসম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ কাঠ ব্যবসা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *