মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বাংলাদেশের সর্বদক্ষিণের বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সদা জাগ্রত ও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি বেসামরিক জনগণের কল্যাণে মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এই ব্যাটালিয়ন।
এরই ধারাবাহিকতায় ১৫ ডিসেম্বর  সোমবার  সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ তীরেরডিভা বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। এতে সীমান্তবর্তী এলাকার গরিব, অসহায় ও দুস্থ পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগের চিকিৎসাসহ শিশু, নারী ও বয়স্কদের স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার সীমাবদ্ধতা বিবেচনায় এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করেছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস বলেন,
“বিজিবি শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, বরং সীমান্তবর্তী জনগণের মানবিক প্রয়োজন পূরণেও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ বিজিবির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নিয়মিত এমন কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *