রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী

নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

Reporter Name

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি  কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ  ও পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

আজ রবিবার ১৪ জুন ২০২৬ দেশের প্রগতিশীল গণতান্ত্রিক ধারার সংগ্রামী দল-  বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে  রবিবার সকাল ১০ টায় রাঙামাটি  কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর পার্টির  অস্থায়ী কার্যালয়ে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় সকাল সাড়ে ১০টায় ভূমিহীনদের মাঝে খাদ্য শষ্য বিতরণ  এবং  সকাল সাড়ে ১১টায় পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

পূনর্মিলনী অনুষ্ঠান বক্তব্য রাখেন সমাজ সেবক বিপিন জ্যোতি চাকমা, পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আবুল হাসেম, পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এস এম সামশুল আলম ও পার্টির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।

এসময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, জাতীয়তাবাদী দল-বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যুগপৎ আন্দোলনের শরিক দল, ২০২৫ এ রাষ্ট্রব্যবস্থা সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জুলাই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক পার্টি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ১৮০ দিনের যে কর্মসূচি ঘোষণা করেছেন সরকার কোন-কোন কাজ গুলো ১৮০ দিনের ভিতর প্রাধান্য দিয়ে কাজ করবেন তার সঠিক পরিকল্পনা শরিক রাজনৈতিক  দল গুলোর সাথে আলোচনা করিলে ভাল হতো। রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা শরিকদের আছে।  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনের শরিক দল/পার্টি গুলো কে নিয়ে জাতীয় সরকার গঠনের যে ঘোষণা দিয়ে ছিলেন, নির্বাচনের পরে তার ঘোষণার প্রতিপালন দেশের জনগণ দৃশ্যমান কিছুই দেখতে পায়নি। নির্মল বড়ুয়া মিলন আরো বলেন, ২০২৪ এর জুলাই – আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে পার্টির নেতা কর্মীরা সাহসী ভূমিকা গ্রহণ করেন। গণঅভ্যুত্থানে পার্টির দুই সদস্য বদিউজ্জামান ও আবদুল লতিফ শহীদ হন, আহত হয়েছেন শতাধিক নেতা কর্মীরা। ২০২৬ এর ১২  ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পার্টি ৭ টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে। পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনে পার্টির নির্বাচনী প্রতীক কোদাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রশাসন ভোটের ফলাফল যাহাই ঘোষণা করুক না কেন, রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে। জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা। তিনি বলেন, রাঙামাটি-২৯৯ আসনের সম্মানীত সংসদ সদস্য এডভোকেট দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে পদত্যাগ করায় রাঙামাটি জেলার জনসাধারণ মর্মাহত এবং শঙ্খিত।

রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এস এম সামশুল আলম বলেন, জনজীবনের প্রত্যেকটি সমস্যা সংকটে, ধর্ষন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, চুরি,  দূর্নীতি, অর্থপাচার,  ভূমি বেদখল, রাজনৈতিক দমন, – নিপীড়নের  বিরুদ্ধে রাঙামাটির সাংবাদিক সমাজ শুরু থেকেই বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। সাংবাদিকদের প্রধান কাজ হলো : সমাজের খারাপ দিক গুলো দেশের জনগণ ও সরকারের দৃষ্টিতে নিয়ে আসা। যাঁরা ভাল কাজ করবেন তাদের ভাল কাজের সংবাদ আর যাঁরা খারাপ কাজ করবেন তাদের খারাপ কাজের সংবাদ উপস্থাপন করা।

পার্টির সাধারণ সম্পাদক জুঁই চাকমা বলেন, ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন বিরোধী গণআন্দোলন – গণসংগ্রামে ধারাবাহিকভাবে আমাদের পার্টি অগ্রণী ভূমিকা পালন করেছে।

রাঙামাটি তথা-দেশ ও জনগণের প্রতি অংগিকার ও  দায়িত্বশীলতার যায়গা থাকে  আগামী দিনগুলোতেও  জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি অর্জনে আমি ও আমার পার্টি তার  আপোষহীন সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখবে। জুঁই চাকমা অতীতের মত আগামী দিনগুলোতে রাঙামাটির মানুষ ও প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এসময় স্থানীয় সাংবাদিক, জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ পূনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *